জরুরি ঘোষণা :
আসসালামু আলাইকুম! আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনে আপনাকে স্বাগতম। মানবকল্যাণ, তারুণ্যের শক্তি ও সমাজ রূপান্তরের এক অনন্য প্ল্যাটফর্ম। দলমত নির্বিশেষে একটি সুন্দর ও আলোকিত পোম্বাইশ গড়তে আমাদের সাথে ঐক্যবদ্ধ হোন।
সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণকামী প্রতিষ্ঠান

একসাথে গড়ি একটি আলোকিত সমাজ

মানবসেবা, শিক্ষা বিস্তার ও যুবসমাজকে সৎকাজে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সমাজ রূপান্তরের এক অনন্য ও অনুপ্রেরণাদায়ী প্রত্যয়।

সংগঠন পরিচিতি

মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক, সামাজিক ও কল্যাণকামী প্রতিষ্ঠান। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা এবং যুবসমাজকে নৈতিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।

সম্পূর্ণ অরাজনৈতিক
শতভাগ স্বচ্ছতা
যুব উন্নয়ন উদ্যোগ
জরুরি মানবিক সহায়তা
বিস্তারিত জানুন →
কাজের পরিধি

যেসব ক্ষেত্রে আমরা সরাসরি কাজ করি

Education Project শিক্ষা সহায়তা প্রদান

আলহামদুলিল্লাহ! শিক্ষা সহায়তা প্রদান - ২০২৩ ইং

আজ ২৯/০৯/২০২৩ ইং রোজ শুক্রবার "আলোকিত পোম্বাইশ" সামাজিক সংগঠন কতৃক উচ্চ মাধ্যমিক (HSC) ক্লাসে ভর্তি হওয়ার জন্য কয়েকজন ছাত্র- ছাত্রীর মাঝে শিক্ষা সহায়তা বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, উক্ত সংগঠনটির নিজ কার্যালয় থেকে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব ফয়েজ আলম, সিনিয়র সহসভাপতি জনাব রিদম ফরহাদ, সহ সাংগঠনিক সম্পাদক জনাব এরশাদ উল্লাহ, এডমিন সদস্য ইন্জামাম হক ইমন, বিশিষ্ট সমাজ সেবক জনাব কাদের ব্যপারী সাহেব সহ সাংগঠনিক কর্মীগণ। উপস্থিত সাংগঠনিক কর্মকর্তাগন শিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা সহ ভবিষ্যতে সুশিক্ষা গ্রহণে আলোকিত পোম্বাইশ এই সহযোগিতা অব্যহত রাখবেন বলে নিশ্চিত করেন 🤝। ধন্যবাদ সবাইকে এসো একে অন্যের হাত ধরি, দারিদ্র্য মুক্ত আলোকিত সমাজ গড়ি।

ভিডিও ক্লিপ

দারিদ্র্যতা কে স্থায়ীভাবে নির্মুল ও গ্রামের আর্থসামাজিক উন্নয়নে লক্ষ্যে 'আলোকিত পোম্বাইশ" এর উদ্যোগে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ।

প্রেস রিলিজঃ ১১ জুলাই ২০২২ দারিদ্র্যতা কে স্থায়ীভাবে নির্মুল ও গ্রামের আর্থসামাজিক উন্নয়নে লক্ষ্যে 'আলোকিত পোম্বাইশ" এর উদ্যোগে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ। কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নে পোম্বাইশ গ্রামে আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের উদ্যোগে সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার, দুঃস্থ পরিবারকে ঘর উপহার এবং স্যানিটারি টয়লেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসকিউ ফাউন্ডেশন ও এম বি গ্রুপ সহযোগিতায় সোমবার (১১ জুলাই) বেলা ১১টায় পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের সভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কুমিল্লা মডার্ণ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল বাশার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. ফারুক হোসেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ইংরেজি শিক্ষক মো. মহিউদ্দিন, বাংলাদেশ ব্যাংক এর অবসরপ্রাপ্ত পরিচালক হুমায়ূন কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেপজার সহকারী পরিচালক এবং এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল হোসেন, ১২ং আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলোকিত পোম্বাইশ এর অর্থ বিষয়ক সম্পাদক হাসান মাহাদী রিয়াজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাস্টার জহির হোসেন। অনুষ্ঠানে পোম্বাইশ গ্রামের ২০জন দুঃস্থ নারীর হাতে সেলাই মেশিন, গ্রামের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য ১৫টি কম্পিউটার, একটি দুঃস্থ পরিবারকে ঘর উপহার এবং ২টি দুঃস্থ পরিবারকে স্যানিটারি টয়লেট বিতরণ করা হয়।

Relief and Social Help ত্রাণ ও পুনর্বাসন

🌿 শিকড়ের টানে, আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে 📚❤️

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি শিশুর মাঝে, আলোকিত হোক আগামীর বাংলাদেশ। শিকড়ের টানে, নিজ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলতে আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা বিশ্বাস করি, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া মানে শুধু কিছু সামগ্রী বিতরণ নয়, বরং তাদের স্বপ্ন পূরণের পথে একটুখানি সাহস ও অনুপ্রেরণা জোগানো। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি একজন শিক্ষার্থীর মুখেও হাসি ফোটাতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ❤️ আসুন, মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসি। 🤝 এসো, একে অন্যের হাত ধরি—দারিদ্র্যমুক্ত, শিক্ষিত ও আলোকিত সমাজ গড়ি। 🌱 আলোকিত পোম্বাইশ — শিকড়ের টানে, মানবতার কল্যাণে।

জীবন রক্ষাকারী উদ্যোগ

জরুরি রক্তদান ও রক্তদাতা তালিকা

এক ব্যাগ রক্ত, একটি নতুন জীবন

আমাদের ডেটাবেসে রয়েছে শতাধিক নিবন্ধিত রক্তদাতার তথ্য। নাম, গ্রাম বা রক্তের গ্রুপ দিয়ে এক ক্লিকে রক্তদাতা খুঁজুন।

সদস্য আইডি রক্তদাতার নাম রক্তের গ্রুপ গ্রাম / ঠিকানা মোবাইল নম্বর অবস্থা
#AP-B101
User কাজী মেহেদী হাসান
B+ পশ্চিম পোম্বাইশ ০১৭১১-১১১১১১ প্রস্তুত
#AP-B102
User মুশফিকুর রহমান হিমেল
O+ মধ্য পোম্বাইশ ০১৭২২-২২২২২২ প্রস্তুত
#AP-B103
User আশরাফুল হক রাজু
A+ উত্তর পোম্বাইশ ০১৭৩৩-৩৩৩৩৩৩ প্রস্তুত
#AP-B104
User সাইফুল ইসলাম শান্ত
AB+ দক্ষিণ পোম্বাইশ ০১৭৪৪-৪৪৪৪৪৪ প্রস্তুত
#AP-B105
User ফারহান আহমেদ সাজিদ
O- পোম্বাইশ বাজার ০১৭৫৫-৫৫৫৫৫৫ প্রস্তুত
আরও শতাধিক রক্তদাতার নাম ও ফোন নম্বর দেখতে এখানে চাপুন →
বিজ্ঞ নেতৃবৃন্দের কথা

পরামর্শ ও দিকনির্দেশনা

President

মোঃ আজিজুর রহমান

সভাপতি, আলোকিত পোম্বাইশ
"সংগঠনের মূল ভিত্তি হলো নিঃস্বার্থ মানবসেবা এবং অটুট একতা। সামাজিক উন্নয়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণই আমাদের সর্বোচ্চ প্রেরণা।"
Secretary

আরশাদ উল্লাহ

সাধারণ সম্পাদক
"আমরা প্রতিটি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখি। দল-মত নির্বিশেষে একটি সুন্দর পোম্বাইশ গড়তে আমরা বদ্ধপরিকর।"
তথ্য ও আপডেট

সর্বশেষ সংবাদ ও নোটিশ

ভবিষ্যৎ পরিকল্পনা

আসন্ন ইভেন্ট ও কার্যক্রম

Event ২০ নভেম্বর

বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য ক্যাম্প

দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ প্রদান।

Event ০৫ ডিসেম্বর

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা

দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

Event ২৫ ডিসেম্বর

স্বেচ্ছায় রক্তদান ও জরুরি রক্তদাতা টিম

রক্তদাতাদের তালিকা তৈরি, জরুরি রোগীর জন্য রক্তদাতা খুঁজে দেওয়া এবং রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি।

০+

সক্রিয় সদস্য

০+

সফল প্রকল্প

০+

বিশেষ ক্যাম্পেইন

০+

বছরের অভিজ্ঞতা

ছবি কথা বলে

স্মৃতিময় ফটো গ্যালারি

আমাদের ঠিকানা

গুগল ম্যাপে আমাদের অবস্থান

প্রধান কার্যালয়

যে কোনো পরামর্শ, অনুদান কিংবা তথ্য সহযোগিতার জন্য সরাসরি আমাদের অফিসে আমন্ত্রিত।

  • ঠিকানা :
    গ্রামঃ পোম্বাইশ খামার বাড়ী, ডাকঘরঃ আড্ডা বাজার, উপজেলাঃ বরুড়া, জেলা কুমিল্লা।
  • সাক্ষাতের সময় :
    শনি - বৃহস্পতিবার (সকাল ৯:০০ - রাত ৮:০০)
  • হটলাইন নম্বর :
    +880 1865-363843
সরাসরি ম্যাপে দেখুন